প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেসের উদ্যোগে সম্প্রতি ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অ্যালামনাই প্রফেশনাল লেকচার সিরিজের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন ছাত্র মো. আবুল হাসানাত। আরো উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।