আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশে (এআইইউবি) ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন চ্যালেঞ্জেস অ্যান্ড ট্রেন্ডস ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (আইসিসিটিএএসএস-২০২৫)’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি কাইংলেট। বিশেষ অতিথি ছিলেন এআইইউবির উপাচার্য ড. সাইফুল ইসলাম ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. কারমেন জেড লামাগনা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. তাজুল ইসলাম ও আইসিসিটিএএসএস ২০২৫-এর আয়োজক ড. মো. আসিফ কামাল। অন্যদিকে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। এ সময়ে আরো বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারিয়া সুলতানা। —বিজ্ঞপ্তি
এআইইউবিতে দুই দিনব্যাপী আইসিসিটিএএসএস সম্মেলন অনুষ্ঠিত
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশে (এআইইউবি) ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন চ্যালেঞ্জেস অ্যান্ড ট্রেন্ডস ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (আইসিসিটিএএসএস-২০২৫)’ অনুষ্ঠিত হয়েছে।









