মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল উৎপাদক ও রফতানিকারক দেশ। দেশটির পাম অয়েল রফতানিকারক প্রতিষ্ঠান এফজিভি হোল্ডিংসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। খবর রয়টার্স ও সিএনবিসি।

ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি) এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, মালয়েশীয় প্রতিষ্ঠান এফজিভি হোল্ডিংসের বিরুদ্ধে শ্রমিকদের বাধ্যতামূলক শ্রম প্রদানে বাধ্য করা ও মজুরি পরিশোধ না করার অভিযোগ উঠেছিল। প্রাথমিক তদন্তে এ অভিযোগের সত্যতা মিলেছে। মূলত এ কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় এফজিভি হোল্ডিংসের সঙ্গে মার্কিন আমদানিকারকরা ব্যবসা করতে পারবেন না।