মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইএসইউ রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার এইচটিএম কাদের নেওয়াজ। বিশেষ আলোচক ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী।