বাটা বাংলাদেশে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেশের দুজন স্বনামধন্য তারকা আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমকে ঘোষণা করেছে। বাটা বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর দেবব্রত মুখার্জি এ সম্পর্কে বলেন, ‘শুভ ও মিম তাদের অনন্য প্রতিভা, বৈচিত্র্যতা ও গুণের জন্য সুপরিচিত; যা বাটার ভাবমূর্তিকে আরো সমৃদ্ধ করবে। শুভ ও মিমের পারসোনালিটি ও পর্দায় স্টাইলিশ উপস্থিতি বহু মানুষকে আকৃষ্ট করতে সক্ষম এবং বাটা তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে তার সুবিশাল স্টাইলিশ জুতার কালেকশন সম্ভার তুলে ধরতে চায়।’

তিনি বলেন, ‘এ পার্টনারশিপ বাটার জন্য একটি নতুন ও আনন্দময় অধ্যায়ের সূচনা করছে। শুভ ও মিমের খ্যাতি নিঃসন্দেহে তাদের ভক্তদের বাটায় অফার করা বিভিন্ন স্টাইল খুঁজে নিতে অনুপ্রাণিত করবে।’—বিজ্ঞপ্তি