স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে সম্প্রতি দিনব্যাপী অভ্যন্তরীণ শরিয়াহ নিরীক্ষা ও পরিপালন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালাটি উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান। ট্রেনিংয়ের বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন ব্যাংকের ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজা এবং শরিয়াহ অডিট অ্যান্ড ইন্সপেকশনের প্রধান কেএম রহমতুল্লাহ। কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলোর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
স্ট্যান্ডার্ড ব্যাংকের কর্মশালা
স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে সম্প্রতি দিনব্যাপী অভ্যন্তরীণ শরিয়াহ নিরীক্ষা ও পরিপালন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।










