দেশে খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দাম কমায় নভেম্বরে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৯ শতাংশে। সোমবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নিয়মিত মাসিক  প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সেপ্টেম্বরে ভোক্তা মূল্য সূচক বেড়ে হয়েছিল ৯ দশমিক ৬৩ শতাংশ। পরবর্তী মাস অক্টোবরে বেড়ে দাঁড়িয়েছিল ৯ দশমিক ৯৩ শতাংশ। 

এছাড়া নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি কমে ১০ দশমিক ৭৬ শতাংশ হয়েছে, অক্টোবরে যা ছিল ১২ দশমিক ৫৬ শতাংশ। নভেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও কমে ৮ দশমিক ১৬ শতাংশ হয়েছে, অক্টোবরে যা ছিল ৮ দশমিক ৩০ শতাংশ।