মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্র্যান্ড ফ্রেশ সিরামিকস ডিলারদের নিয়ে সম্প্রতি থাইল্যান্ড ট্যুরের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন এমসিআইএলের চিফ অপারেটিং অফিসার (সিওও) একেএম জিয়াউল ইসলাম এবং ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) ইফতেখার আলমসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।