দেশের অন্যতম রিটেইল চেইন শপ স্বপ্ন এখন আগারগাঁও তালতলায়। সম্প্রতি স্বপ্নের ৩৯৬তম নতুন এ আউটলেট উদ্বোধন করা হয়। এ সময় স্বপ্নের হেড অব ইনভেন্টরি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট মো. সেলিম আক্তার, রিজিওনাল হেড অব অপারেশন সমীর ঘোষ সানি, রিজিওনাল ম্যানেজার অব অপারেশন মোহাম্মদ আকবার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।
স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘আমরা আশা করছি স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে এখানের সব গ্রাহক স্বপ্নতে নিয়মিত বাজার করবেন।’
স্বপ্নের অপারেশনস ডিরেক্টর আবু নাছের বলেন, উদ্বোধন উপলক্ষে স্বপ্নের পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার —বিজ্ঞপ্তি










