মুন্সিগঞ্জের ‘মানা বে’ ওয়াটার পার্কের প্রবেশ টিকিট অনলাইনে কিনে বিকাশ পেমেন্ট করলেই গ্রাহক পাচ্ছেন ১০ শতাংশ ডিসকাউন্ট। ৩০ এপ্রিল পর্যন্ত চলা এ ক্যাম্পেইনে গ্রাহক যতবার খুশি, ততবার এ ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
ঢাকার অদূরে মুন্সিগঞ্জের গজারিয়ায় অবস্থিত প্রায় ৬০ হাজার বর্গমিটার বিস্তৃত ওয়াটার পার্কটিতে সব বয়সী মানুষের জন্য ওয়াটার স্লাইড ট্যুর, ওয়েভ পুল, ফ্লোরাইডার ডাবল, বাচ্চাদের জন্য আলাদা জোন, কৃত্রিম নদীসহ নানা ব্যবস্থা আছে।
ওয়াটার পার্কটিতে প্রবেশমূল্যের মধ্যেই সব রাইড অন্তর্ভুক্ত। অর্থাৎ ভেতরে ঢোকার পর কোনো রাইডের জন্য আলাদা করে টিকিট কাটার প্রয়োজন নেই।—বিজ্ঞপ্তি










