বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর গতকাল ৬ দশমিক ৪০ শতাংশ কমেছে। এতে দিন শেষে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এদিন কোম্পানিটির ৩ লাখ ২৭ হাজার ৯৫টি শেয়ার লেনদেন হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার ১২৮ টাকা ৫০ পয়সা থেকে ১৪১ টাকার মধ্যে ওঠানামা করেছে। এদিন কোম্পানিটির শেয়ার ১ হাজার ১৬৯ বার হাতবদল হয়েছে। 

চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের জীবন বীমা তহবিলের আকার বেড়েছে ১২ কোটি ৪১ লাখ ৮৪ হাজার ১৮৫ টাকা। গত ৩১ মার্চ শেষে এ তহবিলের আকার দাঁড়িয়েছে ৬২১ কোটি ৭২ লাখ ৩১ হাজার ১৯৫ টাকায়। এর আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৬০৯ কোটি ৩০ লাখ ৪৭ হাজার ১০ টাকায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ।