স্পেনে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে নেমেছেন ফ্যাশন জায়ান্ট জারার কয়েক ডজন দোকান সহকারী। সম্প্রতি মাদ্রিদে অবস্থিত জারার বৃহত্তম দোকানের বাইরে প্রতিবাদ করেন তারা। এছাড়া ব্ল্যাক ফ্রাইডের বিক্রির প্রচারের আগে কিছু শ্রমিক ধর্মঘটও পালন করেন। ছুটির মৌসুমের আগে এমন ধর্মঘট সংস্থাটির বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা রয়েছে। জারার মালিকানা প্রতিষ্ঠান ইন্ডিটেক্স গত সপ্তাহে স্থায়ী কর্মীদের ১ হাজার ইউরো এককালীন বোনাস দিতে সম্মত হয়েছে। যদিও ইউনিয়নগুলো আরো বেশি মজুরি বাড়ানোর দাবি জানিয়েছে। রয়টার্স
স্পেনে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে জারার কর্মীরা
স্পেনে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে নেমেছেন ফ্যাশন জায়ান্ট জারার কয়েক ডজন দোকান সহকারী। সম্প্রতি মাদ্রিদে অবস্থিত জারার বৃহত্তম দোকানের বাইরে প্রতিবাদ করেন তারা।










