বসন্ত উপলক্ষে অনলাইনে নির্দিষ্ট মার্চেন্ট থেকে যেকোনো কেনাকাটায় এসএসএল কমার্জের মাধ্যমে পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন। পেমেন্ট গেটওয়েতে এসএসএল কমার্জ সিলেক্ট করে বিকাশ পেমেন্ট করলে মার্চেন্টভেদে প্রতিবার গ্রাহকরা পাচ্ছেন ১০০ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট। 

এদিকে পৃথক একটি ক্যাম্পেইনে পছন্দের অনলাইন শপে কেনাকাটায় ন্যূনতম ৩০০ টাকা বিকাশ পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন ১০ শতাংশ ক্যাশব্যাক। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন। একজন গ্রাহক ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারছেন।

অনলাইন প্লাটফর্মে বিকাশ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বিকাশ নম্বর, ওটিপি ও বিকাশ পিন দিয়ে পেমেন্ট করা যাবে। এছাড়া ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করেও পেমেন্ট করার সুযোগ থাকছে গ্রাহকদের জন্য। —বিজ্ঞপ্তি