গ্লোবাল অন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক (জিইএন) বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) যৌথ উদ্যোগে গতকাল রাজধানীর ড্যাফোডিল প্লাজায় এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে দেশের কয়েকশ শিক্ষার্থী, চাকরিপ্রার্থী এবং তরুণ পেশাজীবীরা অংশগ্রহণ করেন। ডিআইইউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
অন্যদিকে গ্লোবাল পলিসি ডায়ালগে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। ডিআইইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মোহাম্মদ নুরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন জিইএন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. কেএম হাসান রিপন।










