জার্মানির ব্যবসায়িক কার্যক্রমে চলতি সেপ্টেম্বরেও পতন অব্যাহত রয়েছে। এ নিয়ে টানা পঞ্চম মাসের মতো কমেছে ব্যবসায়িক কর্মকাণ্ড, যা ইউরোজোনের বৃহত্তম অর্থনীতির দেশটির জন্য মন্দার আশঙ্কা তৈরি করেছে। সম্প্রতি আইএফও ইনস্টিটিউট অব ইকোনমিক রিসার্চ প্রকাশিত সমীক্ষায় এ আশঙ্কা প্রকাশ করা হয়। খবর রয়টার্স।

আইএফও ইনস্টিটিউট জানিয়েছে, দেশটির ব্যবসায় সূচক সেপ্টেম্বরে ৮৫ দশমিক ৭ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগস্টের থেকে কম। আগস্টে সূচক ছিল ৮৫ দশমিক ৮ পয়েন্টে। অবশ্য সূচক বিশ্লেষকদের পূর্বাভাস ৮৫ দশমিক ২ পয়েন্টের বেশি ছিল। ইফো প্রেসিডেন্ট ক্লিমেন্স ফুয়েস্ট বলেছেন, ‘‌জার্মান অর্থনীতির অবস্থা খুব একটা ভালো না।’

ইনস্টিটিউটের জরিপ প্রধান, ক্লজ ভোলরেইব জানান, দ্বিতীয় প্রান্তিকে স্থবিরতার পরে তৃতীয় প্রান্তিকেও সংকোচনের আশঙ্কা করা হচ্ছিল। ২০২২ সালের শেষ প্রান্তিকে ও ২০২৩ সালের প্রথম প্রান্তিকে সংকুচিত হওয়ার পর জার্মান অর্থনীতি মন্দায় পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।