সীমান্ত ব্যাংক সম্প্রতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও ২৭০০১: ২০২২ সনদ অর্জন করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ব্যাংকের প্রধান কার্যালয়ে আইওটা কনসাল্টিং বিডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কিবরিয়ার কাছ থেকে সনদ গ্রহণ করেন। এ সময় ব্যুরো ভেরিটাস, আইওটা কনসাল্টিং বিডি এবং সীমান্ত ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসও ২৭০০১:২০২২ হলো তথ্য সুরক্ষা ব্যবস্থাপনা সিস্টেমের (আইএসএমএস) বিশ্বব্যাপী স্বীকৃত একটি মানদণ্ড।