লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির গুলশান শাখার অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার নুর-ই-ওমর খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে লংকাবাংলা পরিবার। প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানায়, নুর-ই-ওমর খান ছিলেন নিষ্ঠাবান, পরিশ্রমী ও সহকর্মীবান্ধব একজন পেশাজীবী। তার অবদান প্রতিষ্ঠান ও সহকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

লংকাবাংলা পরিবার মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। একই সঙ্গে শোকাহত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক ও ধৈর্য দান করুন।’

নুর-ই-ওমর খানের আকস্মিক মৃত্যুতে গুলশান শাখা ও পুরো লংকাবাংলা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। -বিজ্ঞপ্তি