গ্লোবাল ইসলামী ব্যাংক সম্প্রতি কেএমবি ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার লিমিটেড, ইউকের সঙ্গে লন্ডনের একটি স্থানীয় হোটেলে রেমিট্যান্স প্রেরণসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করে। গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত এবং কেএমবি ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার লিমিটেড, ইউকের সিইও কামরু মিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির মাধ্যমে যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা কেএমবি ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার লিমিটেড, ইউকের মাধ্যমে সহজে রেমিট্যান্স পাঠাতে পারবেন।