স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে মাইলস্টোন কলেজের স্কুল শাখা মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল। অনুষ্ঠানমালায় সম্মানিত অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ রিফাত নবী আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল দিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর খান, প্রধান শিক্ষক খাদিজা আক্তার প্রমুখ।