চলতি বছরের জানুয়ারিতে মালয়েশিয়ার ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ছিল ৩ দশমিক ৭ শতাংশ, যা গত ডিসেম্বরের ৩ দশমিক ৮ শতাংশ থেকে কিছুটা কমেছে। ডিপার্টমেন্ট অব স্ট্যাটিসটিকস মালয়েশিয়া (ডিওএসএম) প্রকাশিত উপাত্তে এ তথ্য উঠে এসেছে। মালয়েশিয়ার গত মাসের মূল্যস্ফীতি ফিলিপাইন (৮ দশমিক ৭ শতাংশ), ইন্দোনেশিয়া (৫ দশমিক ৩ শতাংশ), দক্ষিণ কোরিয়া (৫ দশমিক ২ শতাংশ) ও থাইল্যান্ডের (৫ শতাংশ) চেয়ে কম। মালয়েশিয়ার পরিসংখ্যান বিভাগ বলছে, রেস্তোরাঁ ও হোটেল, খাদ্য ও অ্যালকোহলবহির্ভূত পানীয়, পরিবহন গ্রুপের ব্যয় বৃদ্ধি মূলত ভোক্তা মূল্যস্ফীতিতে প্রভাব রেখেছে। গত জানুয়ারিতে ইউরোঞ্চলের মূল্যস্ফীতি ৮ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। পূর্ববর্তী মাসের ৯ দশমিক ২ শতাংশ মূল্যস্ফীতির চেয়ে যা কিছুটা কমেছে। জ্বালানি মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসার ফলে সার্বিক মূল্যস্ফীতিতে প্রভাব পড়েছে। গত মাসে জ্বালানি মূল্যস্ফীতি ছিল ১৭ দশমিক ২ শতাংশ। ফ্রি মালয়েশিয়া টুডে