বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ) আয়োজিত ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড এনালাইসিস অব ক্রেডিট প্রপোজাল শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিএলএফসিএর চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার ভূঁইয়া প্রশিক্ষণ কোর্সটি উদ্বোধন করেন। এতে বক্তব্য রাখেন বিএলএফসিএর ভাইস চেয়ারম্যান কান্তি কুমার সাহা। ১৬টি আর্থিক প্রতিষ্ঠানের ২৬ জন কর্মকর্তা প্রশিক্ষণটিতে অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ডিএফআইএম) মোহাম্মদ আমির উদ্দিন প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মঝে সনদ বিতরণ করেন। —বিজ্ঞপ্তি