বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল কার্ড চালুর স্বীকৃতি হিসেবে ‘মোস্ট ইনোভেটিভ ফিনটেক প্রোডাক্ট ডিজাইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে মাস্টারকার্ড বাংলাদেশ। ইস্টার্ন ব্যাংক পিএলসির সঙ্গে যৌথভাবে এ এক্সক্লুসিভ ওয়ার্ল্ড এলিট কার্ড চালু করেছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে আয়োজিত তৃতীয় ফিনটেক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এ স্বীকৃতি দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

অনুষ্ঠানে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ইস্টার্ন ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান এম খোরশেদ আনোয়ার, মাস্টারকার্ড বাংলাদেশের মার্চেন্ট অ্যান্ড কমার্স বিভাগের প্রধান জুবায়ের হোসেন ও ইস্টার্ন ব্যাংকের কার্ড বিভাগ ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাসনিম হোসেনের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

—বিজ্ঞপ্তি