মূল্যস্ফীতির চাপ কমাতে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক পুনরায় সুদের হার বাড়িয়েছে। গতকাল দেশটিতে সুদের হার তিন-চতুর্থাংশীয় পয়েন্ট বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশে উন্নীত করা হয়েছে। অক্টোবরে দেশটির মূল্যস্ফীতি ৭ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে। ক্রমবর্ধমান এ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগামী বছর সুদের হার আরো বাড়ানোর ইঙ্গিত দিয়েছে রিক্সব্যাংক। আগামী বছরের মাঝামাঝিতে এটি ৩ দশমিক ২৫ শতাংশে দাঁড়াতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকটি। রয়টার্স
সুদহার বাড়াল সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক
মূল্যস্ফীতির চাপ কমাতে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক পুনরায় সুদের হার বাড়িয়েছে। গতকাল দেশটিতে সুদের হার তিন-চতুর্থাংশীয় পয়েন্ট বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশে উন্নীত করা হয়েছে।










