আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডে নতুন নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) দুই মাসব্যাপী ‘ফাউন্ডেশন ট্রেনিং কোর্স অন ওভারঅল ব্যাংক ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। ব্যাংকের এমডি ও সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে এটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্স ইনস্টিটিউটের ডিরেক্টর জেনারেল মো. আব্দুল আউয়াল সরকার। —বিজ্ঞপ্তি