সিরাজগঞ্জের বেলকুচিতে গতকাল আদাচাকী এজেন্ট আউটলেট উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের এএমডি কাজী মশিউর রহমান জেহাদ অনলাইনের মাধ্যমে আউটলেটটি উদ্বোধন করেন। এ সময় ডিএমডি আতাউস সামাদ ও সামি করিম, প্রধান কার্যালয়ের ইভিপি ও জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান জুলফিকার আলি খান, ভিপি ও মার্কেটিং ডিভিশনের প্রধান ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী, ভিপি ও ব্রাঞ্চ অপারেশন ডিভিশনের প্রধান আহমেদ শোয়েব, এসএভিপি ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান একেএম নূরুল আফসার প্রমুখ উপস্থিত ছিলেন।