এআই-রোবোটিক্সসহ বিশ্বের সময়োপযোগী আধুনিক প্রযুক্তি বিষয়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে একসঙ্গে কাজ করবে এসপায়ার টু ইনোভেট (এটুআই) এবং নেটকম লার্নিং গ্লোবাল লিমিটেড। এ লক্ষ্যে সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এটুআইয়ের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. মামুনুর রশীদ ভূঞা এবং নেটকম লার্নিং গ্লোবালের চেয়ারম্যান ও এমডি মামুন সরদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন উপস্থিত ছিলেন।
এটুআই এবং নেটকম লার্নিং গ্লোবালের মধ্যে চুক্তি
এআই-রোবোটিক্সসহ বিশ্বের সময়োপযোগী আধুনিক প্রযুক্তি বিষয়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে একসঙ্গে কাজ করবে এসপায়ার টু ইনোভেট (এটুআই) এবং নেটকম লার্নিং গ্লোবাল লিমিটেড।










