বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক দায়িত্বভার গ্রহণ করেছেন। সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুভেচ্ছা জানান। এরপর তিনি শহীদ ডা. মিল্টন হলে উপস্থিত সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, কর্মচারীদের উদ্দেশে কথা বলেন।