সৌদি আরবে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী রয়েছে। ডিসেম্বরে দেশটিতে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম এক বছর আগের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে। নভেম্বরে মূল্যবৃদ্ধির হার ছিল ২ দশমিক ৯ শতাংশ। বিশেষ করে আবাসন খরচ বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির চাপ বেড়েছে। ডিসেম্বরে নভেম্বরের তুলনায় পণ্যের দাম বেড়েছে দশমিক ৩ শতাংশ। নভেম্বরে মাসভিত্তিক এ মূল্যস্ফীতির হার ছিল দশমিক ১ শতাংশ। আরব নিউজ