আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সরকারের উদ্যোগ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এআইইউবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আনোয়ারুল আবেদীনের সম্মানে নিয়মিত আয়োজন ডা. আনোয়ারুল আবেদীন লেকচার সিরিজে সেমিনারটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। স্বাগত বক্তব্য রাখেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জিটা লামাগনা। —বিজ্ঞপ্তি