অর্থ পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উদ্যোগে এবং অ্যাসোসিয়েশন অব অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স অব ব্যাংকার্স ইন বাংলাদেশের (অ্যাকোব) সহযোগিতায় কক্সবাজারে মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নগরীর ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান মো. মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) মাশরুর আরেফিন, অ্যাকোবের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীসহ বাংলাদেশে কার্যরত ৬১টি ব্যাংকের প্রধান ও উপপ্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি
কক্সবাজারে মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলন
অর্থ পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উদ্যোগে এবং অ্যাসোসিয়েশন অব অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স অব ব্যাংকার্স ইন










