মধুমতি ব্যাংক পিএলসি এবং স্পার্ক রাইড টেকনোলজি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান ও স্পার্ক রাইড টেকনোলজির চিফ অপারেটিং অফিসার খালেদুর রহমান দেওয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন।
এ অংশীদারত্বের আওতায় ব্যাংকটির ক্রেডিট কার্ডধারীরা মোটরসাইকেল ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।










