চলতি বছরে ৩০ লাখেরও বেশি চীনা পর্যটক প্রত্যাশা করছে ইতালি। কভিড-১৯ নীতিমালা শিথিল হওয়ায় দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছে চীনা নাগরিকরা। ইউরোপে চীনা নাগরিকদের ইতালি অন্যতম পছন্দের গন্তব্য। ইতালির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট বলছে, মহামারী শুরুর আগে ২০১৯ সালে ইতালিতে ৩৫ লাখ চীনা পর্যটকের আগমন হয়েছিল। মহামারীর আগে সাধারণত দলগত সফরে আসত চীনা নাগরিকরা। এখন অনেকেই সলো ট্যুরে আসছে। রোমের পাশাপাশি চীনা নাগরিকদের পছন্দের গন্তব্য বাণিজ্যনগরী মিলান ও শিল্পকলার নগরী ভেনিস ও ফ্লোরেন্স। সিজিটিএন
৩০ লাখ চীনা পর্যটক প্রত্যাশা ইতালির
চলতি বছরে ৩০ লাখেরও বেশি চীনা পর্যটক প্রত্যাশা করছে ইতালি। কভিড-১৯ নীতিমালা শিথিল হওয়ায় দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছে চীনা নাগরিকরা।










