সীমান্ত ব্যাংক পরিবেশবান্ধব পণ্য, প্রকল্প উদ্যোগকে ত্বরান্বিত করতে পুনঃঅর্থায়ন প্যাকেজের আওতায় ঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন। এ সময়  উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।