ইউআইইউ ক্যাম্পাসে গতকাল সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের (সিসিপি) প্রোগ্রাম হেড আবু সাদাত মনিরুজ্জামান খান এবং অভিনেত্রী ও পরিচালক কাজী নওশাবা আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউয়ের স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. হামিদুল হক এবং স্বাগত বক্তব্য দেন ইডিএস বিভাগের প্রধান ড. শান্তনু সাহা।
ইউআইইউয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিবেশগত বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে উৎসাহিত করতেই আর্থ ডে উদযাপন করা হয়েছে। প্রথম দিনের আয়োজনের মধ্যে ছিল কুইজ প্রতিযোগিতা, পোস্টার উপস্থাপনা, ভিডিও উপস্থাপনা ও ফটোগ্রাফি প্রতিযোগিতা। দ্বিতীয় দিন ছিল বৃক্ষরোপণ অভিযান ও টেকসই পণ্যের প্রচার। পাশাপাশি টেকসই পরিবেশ নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। এতে জরুরি পরিবেশগত চ্যালেঞ্জ ও টেকসই কর্মপন্থার ওপর আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শিক্ষার্থীদের নির্বাচিত কিছু কাজ নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন এবং পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিশেষ অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।










