বিডি ভেঞ্চার লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মামুন রশীদ। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য, শেয়ারহোল্ডার ও ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তারা।
সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। আলোচনায় জানানো হয়, বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জ ও বিনিয়োগ পরিবেশের চাপের মধ্যেও প্রতিষ্ঠানটি সীমিত পরিসরে লাভ করেছে। তবে দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা ও মূলধন সংরক্ষণের লক্ষ্যে চলতি অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করা হয়নি। —বিজ্ঞপ্তি









