গত বছরের চতুর্থ প্রান্তিকে ওয়াল স্ট্রিটের পূর্বাভাসের চেয়ে বেশি মুনাফা করেছে ইউনাইটেড এয়াররাইনস। বৈশ্বিক অর্থনীতি নিয়ে উত্কণ্ঠা ও মূল্যস্ফীতির চাপেও গত বছর ভ্রমণ খাত চাঙ্গা থাকায় মুনাফায় ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ সংস্থাটি। খবর রয়টার্স।

সম্প্রতি ইউনাইটেড এয়ারলাইনস জানায়, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে তাদের মুনাফা হয়েছে ৮৪ কোটি ৩০ লাখ ডলার। মোট আয় হয়েছে ১ হাজার ২৪০ কোটি ডলার। বিমান ভাড়া বৃদ্ধি এতে ভূমিকা রেখেছে। গত ডিসেম্বরে বিমান ভাড়া পূর্ববর্তী বছরের একই মাসের তুলনায় ২৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে। সীমিত ফ্লাইটের বিপরীতে চাহিদা বেশি থাকায় বিমান ভাড়া বেড়েছে।

এদিকে চলতি বছরেও পাইলটস্বল্পতার কারণে ফ্লাইট সংখ্যা সীমিত করবে বলে জানায় শিকাগোভিত্তিক উড়োজাহাজ সংস্থাটি।