বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে মানি অ্যান্ড ব্যাংকিং ডাটা রিপোর্টিং শীর্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের মোট ৪০ জন কর্মকর্তা এতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে একাডেমির পরিচালক দীপংকর ভট্টাচার্য, পরিচালক (পরিসংখ্যান) মো. সাইফুল ইসলাম, কোর্স ডিরেক্টর ও অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম এবং কোর্স সমন্বয়কারী যুগ্ম পরিচালক পার্সা নাজরানা ও সহকারী পরিচালক এটিএম আহসানুল হক উপস্থিত ছিলেন।