অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটি কর্মীদের জন্য এমন এক নেটওয়ার্কিং অনুষ্ঠানের আয়োজন করেছিল, যেখানে পুরুষদের প্রবেশাধিকার ছিল না। যুক্তরাষ্ট্রের ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমিশন গত সপ্তাহে মামলাটি দায়ের করে। মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে কানেটিকাটের একটি ক্যাসিনোতে প্রায় ২৫০ জন নারী কর্মীর জন্য অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘কোকা-কোলা বেভারেজেস নর্থইস্ট’। পুরুষ কর্মীদের বাদ দিয়ে কেবল নারীদের জন্য এ আয়োজন করে প্রতিষ্ঠানটি ফেডারেল আইন লঙ্ঘন করেছে বলে দাবি করা হয়েছে। খবর রয়টার্স