গত মাসে পূর্বাভাস অনুযায়ী বিশ্বজুড়ে গাড়ি উৎপাদন করতে ব্যর্থ হয়েছে টয়োটা মোটর করপোরেশন। কভিড-১৯ প্রাদুর্ভাব ও যন্ত্রাংশ ঘাটতির কারণে প্রত্যাশা অনুযায়ী গাড়ি উৎপাদন করা যায়নি বলে জানিয়েছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। এপ্রিলে টয়োটা ৬ লাখ ৯২ হাজার ২৫৯ ইউনিট গাড়ি উৎপাদন করেছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ কম। গত মাসে সংস্থাটি ৭ লাখ ৫০ হাজার ইউনিট গাড়ি উৎপাদনের লক্ষ্য নিয়েছিল। —রয়টার্স