টানা তৃতীয়বারের মতো ‘আর্থিক সেবা খাতে’ পুরস্কার জিতে নিল বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। ২০২২ সালে সেরা করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্সের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ফাইন্যান্সকে সিলভার অ্যাওয়ার্ড দিয়েছে দি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ। সম্প্রতি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির অনলাইন উপস্থিতিতে বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে সিলভার অ্যাওয়ার্ড নেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ এবং কোম্পানি সচিব মুন্সী আবু নাঈম।
আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড : বাংলাদেশ ফাইন্যান্স
টানা তৃতীয়বারের মতো ‘আর্থিক সেবা খাতে’ পুরস্কার জিতে নিল বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড।










