এপ্রিলে হংকংয়ে বেসরকারি বাড়ির দাম আবারো ঊর্ধ্বমুখী। এর আগে শহরটিতে বাড়ির দাম টানা তিন মাস নিম্নমুখী ছিল। কভিডজনিত প্রতিবন্ধকতা এবং বাড়ি ক্রেতাদের ইতিবাচক মনোভাবের পর চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চলের রিয়েল এস্টেট খাতে স্থিতিশীলতা এসেছে। সরকারি তথ্য অনুসারে, গত মাসে হংকংয়ে বাড়ির দাম দশমিক ৫ শতাংশ বেড়েছে। সমীক্ষা সংস্থা ডেমোগ্রাফিয়ার পরিসংখ্যান অনুসারে, দাম বাড়ার পর হংকংয়ের হাউজিং মার্কেট সবচেয়ে ব্যয়বহুল হিসেবে স্থান করে নিয়েছে। এর আগে মার্চে বাড়ির দাম দশমিক ৬ শতাংশ কমে গিয়েছিল। বছরের প্রথম তিন মাসে বাড়ির দাম কমার হার ছিল ৩ শতাংশ। —রয়টার্স