বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) সদর দপ্তর প্রাঙ্গণে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন এবং ‘২১: জাতীয় চেতনার বাতিঘর, ২১: আমাদের উদ্দীপনা নিরন্তর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী, মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপকরাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।