স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে কুষ্টিয়ায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে সুইজারল্যান্ড এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘প্রবৃদ্ধি’ প্রকল্প। সম্প্রতি কুষ্টিয়া পৌরসভা ও প্রবৃদ্ধি প্রকল্পের মধ্যে এ-সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. এহতেশাম রেজা। উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার মেয়র মো. আনোয়ার আলী, সুইজারল্যান্ড দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সোহেল ইবনে আলী প্রমুখ। এ চুক্তি কুষ্টিয়ার স্থানীয় অর্থনৈতিক অগ্রগতি ও উদ্ভাবনকে উৎসাহিত করবে এবং শিল্পের মান বাড়ানোর পথ তৈরি করবে। একই সঙ্গে নতুন বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে আরো নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।