জেনারেল ফার্মাসহ গ্রুপের অন্য কোম্পানিগুলোকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে জেনারেল গ্রুপ। গত ৩০ মে জেনারেল গ্রুপের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভূঁইয়ার নেতৃত্বে ডিএসইর একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় জেনারেল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা এমন আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে ডিএসইর প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে প্রোডাক্ট অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার সাইদ মাহমুদ জুবায়ের ও ডেপুটি ম্যানেজার মো. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। অন্যদিকে জেনারেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাফিদুল হক, উপব্যবস্থাপনা পরিচালক সাকিবুল হক, নির্বাহী পরিচালক আলাউদ্দিন এফসিএসহ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
পুঁজিবাজারে আসতে আগ্রহী জেনারেল গ্রুপ
জেনারেল ফার্মাসহ গ্রুপের অন্য কোম্পানিগুলোকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে জেনারেল গ্রুপ।










