জিপিএইচ ইস্পাতের কুমিরা প্লান্টে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির এএমডি মোহাম্মদ আলমাস শিমুল। চক্ষু বিশেষজ্ঞ ডা. সৌমেন তালুকদার ও ডা. শুভ চক্রবর্তীর নেতৃত্বে আটজনের একটি মেডিকেল টিম এ ক্যাম্প পরিচালনা করেন। এ সময় ৫১২ জন নারী ও পুরুষ রোগীকে চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে চশমা ও ওষুধ দেয়া হয়। —বিজ্ঞপ্তি
জিপিএইচ ইস্পাতের কুমিরা প্লান্টে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
জিপিএইচ ইস্পাতের কুমিরা প্লান্টে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।









