ভিয়েতনামে দেশীয় কফির দাম আবারো কমতে শুরু করেছে। ব্যবসায়ীরা তাদের সরবরাহ সাময়িক সময়ের জন্য বন্ধ রেখেছে। নতুন কফি বিনের জন্য অপেক্ষার কারণে সরবরাহ এখন বন্ধ। অন্যদিকে সরবরাহ কমার কারণে ইন্দোনেশিয়ায় কফি বিনের দামও বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার। 

ভিয়েতনামের সবচেয়ে বড় কফি উৎপাদনকারী এলাকার কৃষকরা এ সপ্তাহে প্রতি কেজি কফি বিন ৬৩ হাজার ৯০০ থেকে ৬৪ হাজার ৭০০ ডংয়ে বিক্রি করছে। এক সপ্তাহ আগে এর মূল্য ছিল ৬৪ হাজার ৯০০ থেকে ৬৬ হাজার ৬০০ ডং। 

একজন কফি বিন ব্যবসায়ী বলেন, তারা আপাতত ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রেখেছে। আমরা নতুন বিনের জন্য অপেক্ষা করছি। এগুলো নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের দিকে আসবে।’

তিনি আরো বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক এবং আবহাওয়াও অনুকূলে। কিন্তু সামনে ঝড়ের মৌসুম আসছে, তাই আমরা কোনো কিছুর পূর্বাভাস দিতে পারছি না। শেষ চুক্তি অনুযায়ী, নভেম্বরে রোবাস্কা কফির দাম কেজিপ্রতি ২৮ ডলার বেড়ে ২ হাজার ৪০২ ডলারে বিক্রি হবে।’