তাহিরপুরে সোনালী ব্যাংকের ১ হাজার ২৩২তম শাখার উদ্বোধন করেন ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজারস অফিস, সিলেটের জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন। তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারের হাজি জয়নাল আবেদীন মার্কেটে অবস্থিত নতুন এ শাখায়ও স্মার্ট ও গ্রাহকবান্ধব সেবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর।