চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে (বিজিসিসি) সম্প্রতি দুই দিনব্যাপী ‘ইবিএল ৩২তম বিজিসিসি অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ- ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিজিসিসি প্রেসিডেন্ট মেজর জেনারেল এমডি মাইনুর রহমান এসইউপি, এডব্লিওসি, পিএসসি এবং ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার। এর আগে বিজিসিসি অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ উদ্বোধন করেন বিজিসিসির ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল করিম এবং ইস্টার্ন ব্যাংকের পরিচালক মোফাখখারুল ইসলাম খসরু ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন। বিজিসিসি ও ইবিএলের অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে ইবিএল বিজিসিসি গলফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে (বিজিসিসি) সম্প্রতি দুই দিনব্যাপী ‘ইবিএল ৩২তম বিজিসিসি অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ- ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে










