চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাশা ডেনিমস লিমিটেড শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ১৬৩ শতাংশের বেশি। আজ বৃহস্পতিবার প্রকাশিত কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৫ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৯০ পয়সা বা ১৬৩ দশমিক ৬৪ শতাংশ।
অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৩ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ২০ পয়সা।
৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ৭০ পয়সা।










