ঢাকায় মিরপুরের উত্তর পীরেরবাগ, ফেনীর দাগনভূঞা, চাঁদপুরের জগৎপুর, নোয়াখালীর ছাতারপাইয়া ও টাঙ্গাইলের এলেঙ্গায় এক্সিম ব্যাংকের পাঁচটি উপশাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল এক্সিম ব্যাংক প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে উপশাখা পাঁচটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর, শাহ্ মো. আব্দুল বারী প্রমুখ।